পুলিশের ওপর অতর্কিত হামলা  ওসিসহ গুলিবিদ্ধ -৫

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ১২:৪২:৩১ || পরিবর্তিত: ২২ এপ্রিল, ২০২৬ ১২:৪২:৩১

পুলিশের ওপর অতর্কিত হামলা  ওসিসহ গুলিবিদ্ধ -৫

 প্রজন্ম ডেস্ক :  পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ফাঁড়ির ইনচার্জসহ (ওসি) ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক দেড়টায় কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এ হামলা হয়।

পুলিশ  জানায় নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি টহল দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশে পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন— ঈশ্বরদী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান কালবেলাকে জানান, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রজন্মনিউজ ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ